Loading...


০%
একমত

উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা নতুন আঙ্গিকের গান নিয়ে আসছেন শ্রোতাদের জন্য। বাংলা গজলধর্মী এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘অনায়াসে’।
রুনা লায়লা জানান, শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল তার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। “বাপ্পা আমাকে বলেছিল- ‘আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন?’ আমি বলেছিলাম, অবশ্যই গাইবো”- বলেন তিনি।
তবে গানটি শোনার পরই সিদ্ধান্ত বদলান এই বরেণ্য শিল্পী। তার ভাষায়, “গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম- এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল- এটা কী বলছেন! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি।”
‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুনা লায়লা।
নতুন আঙ্গিকের বাংলা গজল হিসেবে গানটি নিয়ে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া রুনা লায়লার এই নতুন উদ্যোগ কতটা সাড়া ফেলবে, এখন সেটাই দেখার অপেক্ষা।